পরীক্ষামূলক
LIVE TV

জলঢাকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর জলঢাকা পৌরসভা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) সকালে পৌরসভার উত্তর কাজীরহাট নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম রুপা (২৯)। তিনি পৌরসভা এলাকার সুমন ইসলামের স্ত্রী। সুমন পেশায় মুদি দোকান ব্যবসায়ী।

রুপার স্বামী সুমন ইসলাম জানান, “বুধবার রাত আনুমানিক ২টার দিকে আমি বাড়ি ফিরে ঘরে ঢুকেই দেখি রুপা গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। আমাদের মধ্যে কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি।”

এলাকাবাসীর ভাষ্যমতে, নিহত রুপা কিছুটা জেদি স্বভাবের ছিলেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।”

Facebook Comments Box

মন্তব্য করুন