RCTV Logo তুষার আচার্য্য, নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

রংপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, অর্থদণ্ড ও কারাদণ্ড

ছবিঃ আরসিটিভি

রংপুরের অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় তিনটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং চারটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে রংপুরের ধাপ এলাকায় অবস্থিত উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক এবং হেলথ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের আদেশে তিনটি হাসপাতালকে ২ লাখ টাকা করে এবং ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়েছে। এসময় জরিমানার টাকা দিতে না পারায় নিউ রংপুর ক্লিনিক এর স্বত্বাধিকারী এটিএম মাহবুবুল আলমকে এক মাসের কারাদণ্ড দেইয়া হয় এবং হেলথ ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার ইদ্রিস আলীকে আটক করা হয়।

অভিযানে অংশ নেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এবং সিভিল সার্জন ডা. শিরিন সুলতানা। অভিযানের সময় এসব প্রতিষ্ঠানে অনুমোদনহীন কার্যক্রম, চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি, রোগীদের সঙ্গে প্রতারণাসহ নানা অনিয়ম ধরা পড়ে।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ জানান, একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় একটি শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হলে এসব অনিয়মের সন্ধান মেলে। তিনি বলেন, “অভিযান অব্যাহত থাকবে, অবৈধ প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “অনিয়মের প্রমাণ পাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলবে।অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা অভিযোগ করেন, “ক্লিনিকগুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নেই, অনুমতিও নেই। এ ধরনের প্রতিষ্ঠান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০