RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১২:২০ অপরাহ্ন

ডিমলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চার পরিবহনকে জরিমানা

ছবিঃ নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে চার পরিবহন কোম্পানিকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টার পর ডিমলা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৃষ্টি পরিবহন, এনা পরিবহন, জহুরুল পরিবহন ও কাজী পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পরিবহন ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির কারণ ছিল। অভিযানের ফলে স্বস্তি ফিরেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানান।

এ বিষয়ে সহকারী কমিশনার ফারজানা আক্তার বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০