RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৫ জুন ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

কুড়িগ্রামগামী বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, সেনাবাহিনী কর্তৃক ব্যবস্থা গ্রহন

ছবিঃ কুড়িগ্রাম প্রতিনিধি

ঈদে নাড়ীর টানে ঘর মুখো মানুষগন যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের জন্য কুড়িগ্রামে দায়িত্বরত সেনাবাহিনী টহল এবং তল্লাশী কার্যক্রম জোরদার করেছে।

এরই অংশ হিসেবে আজ ৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের চৌকস ক্যাম্প কমান্ডার-এর নেতৃত্বে একদল সেনাবাহিনী কুড়িগ্রামের শাপলা চত্ত্বর এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী শ্যামলী কোচে তল্লাশী চালায়।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক পক্ষের কাছ থেকে জরিমানা আদায় সহ যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেয়া হয়। কুড়িগ্রামে সেনাবাহিনীর এমন ইতিবাচক কার্যক্রমে বাড়ী ফেরা বাস যাত্রীগন স্বস্তির নিশ্বাস ফেলেছে।

উল্লেখ্য যে গতকাল ৪ জুন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা সভাপতিতে অনুষ্ঠিত এক সভায় ঈদকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে বাস ভাড়া নির্ধারণ করা হয়। ওই সভায় জানানো হয়েছিল যে সকল বাস মালিক অতিরিক্ত বাস ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব আমিনুর রহমান ও পুলিশ সুপারের প্রতিনিধি, বিআরটিএ কর্মকর্তা , সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিভিল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০