RCTV Logo News Room Admin
১২ জানুয়ারী ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ১২টি দোকান

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আগুনের কোনো কারণ জানাতে পারেনি।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের প্রধান সড়কের গণপূর্ত অফিসের বিপরীতে প্রধান সড়কের পাশে কয়েকটি মার্কেট ও মাইজদী হকার্স মার্কেটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউ মক্কা ক্লথ স্টোরের মালিক ওয়াহিদ উদ্দিন নীরব জানান, আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত দিতে হয়েছে। একই সময় আগুনে খান স্টোর, সাইকেল মার্ট, বেবি টয়েস, লাকি স্টোর, নুপুর সুপার মার্কেটসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে সবাই দোকান বন্ধ করে চলে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ মাইজদী হকার্স মার্কেট সংলগ্ন নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ কাজ করেছে।

মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০