পরীক্ষামূলক
LIVE TV

বিএনপির সংবাদ সম্মেলন আজ, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

মঙ্গলবার (আজ) বিকেলে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন। এতে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চলমান আন্দোলন, দলীয় সংগঠন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন