RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২১ মে ২০২৫, ৫:২২ অপরাহ্ন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও পুত্রবধূ নিহত

প্রতিকী ছবি

নীলফামারীতে একই পরিবারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশংকাজনক।

বুধবার (২১ মে) দুপুরে সদরের চাপড়া শরমজানি ইউনিয়নের ইটাপির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, পরিবারের প্রধান শ্বশুর সোলায়মান হুসাইন (৭৫) ও পরিবারের পুত্রবধূ শাবানা (৩৫)। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন শাশুড়ি ওয়াতুননেসা (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বসতঘরে বাঁশের খুঁটি লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে সোলাইমান। এসময় তার স্ত্রী ও পুত্রবধূ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে ঘটনাস্থলে সোলায়মান ও পুত্রবধূ শাবানা নিহত হন। গুরুতর অবস্থায় ওয়াতুননেসাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দু’জন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০