পরীক্ষামূলক
LIVE TV

গলায় বেলুন আটকে প্রাণ গেল ছোট্ট রাফসার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে রাফসা নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাফসা ওই এলাকার রনি মিয়ার মেয়ে।

বরবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী রাত সাড়ে ৮ টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন।

এদিকে, শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল। এই সময় সবার অজান্তে রাফসা সবার অজান্তে মুখে বেলুন দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই শিশুটি মারা যায়।

 

এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জন্মদিনের আনন্দ পরিণত হয়েছে বিষাদে।

Facebook Comments Box

মন্তব্য করুন