RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

বিডিএসে দ্বিতীয় মাইগ্রেশনে ৪১ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

গ্রাফিক্সঃ আরসিটিভি

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করেছে। এতে অপেক্ষমাণ তালিকা থেকে ৪১ জন শিক্ষার্থী সরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইগ্রেশনের মাধ্যমে কিছু শিক্ষার্থী কলেজ পরিবর্তন করায় শূন্য আসন পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৬ মে-র মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে মাইগ্রেশনপ্রাপ্ত ও নতুন নির্বাচিত শিক্ষার্থীদের উভয় প্রতিষ্ঠানের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। অর্থাৎ, তারা আর কোনো ডেন্টাল কলেজে পড়ার সুযোগ পাবেন না।

এই মাইগ্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে স্থানান্তর বা অপেক্ষারত অবস্থান থেকে ভর্তির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য তাদের অফিসিয়াল নোটিশে প্রকাশ করবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০