RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

ডোনাল্ড ট্রাম্প ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী দশকে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (১৫ মে) এ ঘোষণা দেন তিনি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবুধাবির কাসর আল ওয়াতানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেন শেখ মোহাম্মদ।

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ জানান, আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত এই বিনিয়োগগুলো নতুন অর্থনীতি, জ্বালানি, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্প খাতে কেন্দ্রীভূত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মহাকাশবিষয়ক কর্মসূচির অন্যতম কৌশলগত অংশীদার। এর মধ্যে রয়েছে মঙ্গল অনুসন্ধান, মহাকাশচারী মিশন এবং গ্রহাণু বেল্ট অনুসন্ধান প্রকল্প।

ট্রাম্পকে উদ্দেশ্য করে আল নাহিয়ান বলেন, ‘গত মার্চে আপনি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টায় কৌশলগত অংশীদার। আজ আমি পুনরায় নিশ্চিত করছি, আবুধাবি শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলে এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করবে। এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলবে বলে আমি নিশ্চিত।’

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ। তিনি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন।

উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের পর সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের উপসাগরীয় সফরের তৃতীয় ও শেষ গন্তব্য। ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর এটাই আবুধাবিতে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০