RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

ভারতের প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

পানির প্রবাহ বন্ধ করা হলে তা সরাসরি ‘যুদ্ধের কাজ’ হিসেবে গণ্য হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

দার বলেন, “জাতীয় স্বার্থ রক্ষায় কখনও কখনও কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ৯ মে রাতে আমরা এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি আমাদের পানির প্রবাহ বন্ধ করা বা বাঁকানো হয়, তবে তা যুদ্ধের শামিল হিসেবে বিবেচিত হবে।”

উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন দার। তিনি বলেন,

“আমরা চাই পুরো প্রক্রিয়াটি মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাক। সব বিষয়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমাধান হওয়া জরুরি। তবেই দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে উঠবে।”

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে দার বলেন, “এটি কেবল পাকিস্তানের দাবি নয়; এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধ।”

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দার বলেন,

“এই দীর্ঘমেয়াদি বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের সমর্থন প্রয়োজন। এক হাতে তালি বাজে না। যৌথ উদ্যোগেই কেবল এই সমস্যার সমাধান সম্ভব।”

ইসহাক দার স্পষ্ট করে বলেন, পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না।

“আমরা ইতোমধ্যে আমাদের কৌশলগত ভারসাম্য ও সার্বভৌম মর্যাদা প্রদর্শন করেছি। তবে সময়ক্ষেপণ করা মানে আরও জটিলতা তৈরি করা। তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই সবার জন্য কল্যাণকর।”

দার আরও বলেন, পানির প্রবাহ নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। ভারত যদি এর অপব্যবহার করে, তবে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে।

“এই ধরনের পদক্ষেপ কেবল সাময়িক উত্তেজনাই নয়, বরং যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে,” — মন্তব্য করেন দার।

সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে পানির প্রবাহ বন্ধ করার বিষয়ে দারের মন্তব্য দুই দেশের মধ্যকার দ্বন্দ্বকে আরও গভীর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০