পরীক্ষামূলক
LIVE TV

পিএসএলের নতুন সূচি ঘোষণা বাংলাদেশ সিরিজ পিছিয়ে যেতে পারে

ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনা প্রশমিত হওয়ায় দু’দেশের ক্রিকেট আবারো গতিশীল হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেই ১৭ মে থেকে টুর্নামেন্ট পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-ও একই তারিখে মাঠে ফিরছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি টুইটারে পিএসএলের নতুন সূচি প্রকাশ করেছেন। অনুযায়ী, ১৭ মে থেকে বাকি ম্যাচগুলো শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

এই সূচির প্রভাবে পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের ৫ ম্যাচের সিরিজটি মূলত ২৫ মে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পিএসএলের ফাইনাল একই দিনে হওয়ায় বাংলাদেশ সফর সম্ভবত সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হবে।

নতুন সূচি ঘোষণা করে নাকভি লিখেছেন, এইচবিএল পিএসএল-১০ ঠিক যেখান থেকে থেমেছিল, সেখান থেকেই আবার শুরু হবে। ৬টি দল, কোনো শঙ্কা নেই। আসুন আমরা সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮টি রোমাঞ্চকর ম্যাচ, যা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের দিকে। সব দলকে শুভকামনা!

পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, পিএসএল ১৬-১৮ মে এর মধ্যে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। উত্তেজনার কারণে বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেয়ার পর অনেকেই নিজ দেশে ফিরে গেছেন। এত অল্প সময়ে তাদের ফেরত আনা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন