RCTV Logo আরসিটিভি ডেস্ক
১১ মে ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩৭ হাজার ৮৩০ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ২৬৬ জন।

শনিবার হজ পোর্টালে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, মোট ৯৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪৬টি, সৌদি এয়ারলাইন্স ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৪৮৯ জন, সৌদি এয়ারলাইন্সে ১২ হাজার ৫৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। এ কার্যক্রম চলবে ১০ জুলাই পর্যন্ত।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন– রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০) এবং জামালপুরের হাফেজ উদ্দিন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০