RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ৮:২০ অপরাহ্ন

যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লেখেন, “এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।”

এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে, ভারত ও পাকিস্তান উভয়েই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকেল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”

অন্যদিকে, ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেছিলেন। তাদের মধ্যে আলোচনা শেষে স্থির হয়েছে যে, আজ বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরণের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।

দুই পক্ষেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব আরও জানান, দুই ডিজিএমও আবার আগামী সোমবার, ১২ তারিখ, দুপুর ১২টায় পুনরায় কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০