RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ মে ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদের সবশেষ খবর জানাল বিসিবি

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সক্রিয়ভাবে তদারকি করছে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে পিএসএল টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে, এবং আজ রাতে সেখানেই পাড়ি দেবেন রিশাদ ও নাহিদ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করে বলেন, “পাকিস্তান-সংলগ্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগের বিষয় ছিল। আমাদের দুই খেলোয়াড় সেখানে থাকায় বিসিবি ও ক্রিকেট অপারেশন্স বিভাগ নিয়মিতভাবে পিএসএল কর্তৃপক্ষ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সঙ্গে যোগাযোগ রেখেছে। আমরা পিএসএল সিইও এবং পিসিবি সভাপতির সঙ্গেও সরাসরি কথা বলেছি, যাতে তাদের নিরাপদে সরিয়ে আনা যায়।”

তিনি আরও উল্লেখ করেন, “এখানে শুধু বাংলাদেশি খেলোয়াড়ই নন, অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও ছিলেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তাদের নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের সাথেও আমরা যোগাযোগ বজায় রেখেছি।”

পিএসএল কাভার করতে গিয়ে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়েও বিসিবি কাজ করছে। ফারুক আহমেদ জানান, “আমরা দুই সাংবাদিকের সঙ্গেও যোগাযোগ করেছি। খেলোয়াড়দের পাশাপাশি তাদেরকেও সংযুক্ত আরব আমিরাতে নিরাপদে পাঠানো হবে। তারা পেশাগত দায়িত্ব পালন করছেন, তাই তাদের সুরক্ষা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।”
বর্তমানে সবাইকে নিরাপদে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে বিসিবি নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০