RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ৭ থেকে ১০ মে পর্যন্ত এই সফরকালে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

রোববার (৪ মে) এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট শি পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। আলোচনায় চীন-রাশিয়া কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।

চীনা প্রেসিডেন্টের এই সফর এমন সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, বিশেষত মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে। অন্যদিকে, ইউক্রেনে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন পুতিন, যা ৮ থেকে ১০ মে ‘বিজয় দিবস’ উপলক্ষে কার্যকর থাকবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই উদ্যোগকে ‘নাটক’ হিসেবে উড়িয়ে দিয়েছেন।

চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের আগ মুহূর্তে ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করে। এরপর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা পশ্চিমা বিশ্বের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক অর্ডারে বড় ধরনের পরিবর্তন চলছে। এই প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে।” চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি আরও বলেন, “জাতিসংঘ, এসসিও ও ব্রিকসের মতো প্ল্যাটফর্মে দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করবে এবং ‘গ্লোবাল সাউথ’-কে ঐক্যবদ্ধ করে একতরফা দখলদার মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে চীনা মুখপাত্র বলেন, “এশিয়া ও ইউরোপে যুদ্ধের প্রধান দুটি ফ্রন্ট ছিল চীন ও রাশিয়া। নাৎসিবিরোধী যুদ্ধে বিজয়ে এই দুই দেশ বিপুল ত্যাগ স্বীকার করেছে।”

রুশ বিজয় দিবস উপলক্ষে ৯ মে মস্কোর রেড স্কয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে রাশিয়ার ঐতিহ্যগত মিত্র দেশগুলোর নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০