RCTV Logo স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারী ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

কবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বাংলাদেশ, যা জানা গেল

ছবি: সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এই টুর্নামেন্টের জন্য আগামীকাল, রবিবার (১২ জানুয়ারি) এর মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে। নির্ধারিত সময়ের শেষদিনেই বাংলাদেশ নিজেদের চূড়ান্ত দল আইসিসির কাছে জমা দেবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নির্বাচকদের প্রধান উদ্বেগ ছিল দুজন ক্রিকেটার নিয়ে। এর মধ্যে তামিম ইকবাল গত শুক্রবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। অন্যদিকে, ‘অবৈধ’ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হচ্ছে না বলে শোনা যাচ্ছে।

বিসিবির একজন নির্বাচক গণমাধ্যমকে জানান, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কারণ, স্কোয়াড জমা দেওয়ার পরও দলের পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।

বিসিবির সেই নির্বাচক বলছিলেন, ‘আগামীকালই (রোববার) দল পাঠাব আমরা। কিন্তু এই দলটি এখন প্রকাশিত হবে না। এই দলটি শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় চূড়ান্ত করা হয়েছে।’

প্রসঙ্গত, ১২ জানুয়ারি আইসিসির কাছে দল জমা দিলেও, সে দলে পরিবর্তন আনার জন্য আরও এক মাস সময় পাবে দলগুলো। ১২ ফেব্রুয়ারি তথা টুর্নামেন্ট মাঠে গড়ানোর ঠিক এক সপ্তাহ আগে শেষ হবে দলে পরিবর্তন আনার সুযোগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০