RCTV Logo আরসিটিভি ডেক্স
৪ মে ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি এ সপ্তাহে

গ্রাফিক্সঃ আরসিটিভি

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলমান মামলার শুনানি আগামী মঙ্গলবার বা বুধবার (৭ বা ৮ মে) হতে পারে। রোববার (৪ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেন।

২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও গত বছর নভেম্বরে জামায়াতের আইনজীবীর অনুপস্থিতির কারণে আপিল বিভাগ তা খারিজ করে দেয়।

পরে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করে জামায়াত। গত ২২ অক্টোবর আপিল বিভাগ এ মামলা পুনরুজ্জীবিত করে শুনানির সুযোগ দেয়।

জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট শিশির মনির আদালতে শুনানির জন্য মামলাটি উপস্থাপন করেন। আপিল বেঞ্চ মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

গত বছর ১ আগস্ট সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলেও ২৮ আগস্ট তা প্রত্যাহার করা হয়। তবে দলটির নিবন্ধন পুনরুদ্ধারের বিষয়টি এখনও আদালতের রায়ের উপর নির্ভরশীল।

এই মামলার রায় জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের সম্ভাব্যতা নির্ধারণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০