RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ মে ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

সৌদি আরবে পৌঁছেছেন ১৭,৬৯৪ হজযাত্রী

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। তারা মোট ৪৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের এই দেশে গমন করেন।

শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে ১৭,৬৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৩,১৩০ জন।

এ পর্যন্ত মোট ৭২,৯৫২টি হজ ভিসা ইস্যু করা হয়েছে।

হজ হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৮টি, সৌদি এয়ারলাইন্স ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ১২টি ফ্লাইট।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট ৩৯৮ জন যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এর মাধ্যমে এ বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা চলবে ৩১ মে পর্যন্ত।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন মোট ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১,৯০০ জন হজযাত্রী।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি অনুমোদিত হজ এজেন্সি।

হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছেড়ে যাবে ৩১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট আসবে ১০ জুলাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০