RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি খনিজ সম্পদ বিষয়ক চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। খবর: রয়টার্স।

ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইউক্রেনের নতুন খনিজ প্রকল্পগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পাবে এবং কিয়েভ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে চুক্তিটিকে ‘কৌশলগত অগ্রগতি’ হিসেবে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই চুক্তির ফলে ট্রাম্প মূলত “কিয়েভের শাসনব্যবস্থাকে ভেঙে দিয়েছেন”। তার দাবি, এই চুক্তি ইউক্রেনকে সামরিক সহায়তার বদলে খনিজ সম্পদের মাধ্যমে অর্থ পরিশোধে বাধ্য করবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই চুক্তি রুশ নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেবে যে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে এবং তাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনো বিভেদ নেই।” তিনি আরও বলেন, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আলোচনায় শক্ত ভিত্তি দেবে।”

চুক্তিটি কার্যকর হতে হলে ইউক্রেনীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সাংবাদিকদের জানান, “আমরা যত দ্রুত সম্ভব এটি অনুমোদনের পরিকল্পনা করছি, আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “যৌথ মার্কিন-ইউক্রেন বিনিয়োগ তহবিল চালু করতে কিছু প্রযুক্তিগত বিষয় এখনো চূড়ান্ত করতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০