RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৩:১১ অপরাহ্ন

২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা

২০২৪ সালের ভয়াবহ বন্যাকে “স্বাভাবিক বন্যা” হিসেবে চিহ্নিত করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়, যা তাদের পুরোপুরি অনুধাবনের সুযোগ দেয়নি।

বুধবার (৩০ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এই সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন,

“যেখানে সাধারণত বন্যা হয়, এবার সেখানে হয়নি—বরং নতুন জায়গায় বন্যা দেখা দেয়। আমরা বুঝতেই পারছিলাম না, এই এলাকায় এমন বন্যা হতে পারে। শুরুতে ধারণা ছিল, এটি স্বল্পস্থায়ী হবে, কিন্তু দিন যত গড়াচ্ছিল, পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছিল।”

তিনি আরও বলেন,

“বন্যা বাড়ছিল, মানুষ ঘরবাড়ি হারাচ্ছিল, আশ্রয়ের জায়গা ছিল না। সারা দেশ থেকে মানুষ ত্রাণ নিয়ে ছুটে গিয়েছে। তবে তখনও বোঝা যায়নি যে বন্যাটি কতটা ভয়াবহ। তা আমরা টের পেয়েছি পরে, যখন বন্যা শেষ হয়ে গেছে।”

ঘর নির্মাণে অর্থ বরাদ্দ নিয়ে তিনি বলেন,

“প্রথমে প্রস্তাব এসেছিল অর্থ দিয়ে ঘর নির্মাণের জন্য। কিন্তু আমি টাকাভিত্তিক সহায়তার পক্ষে ছিলাম না, কারণ এতে ভাগ-বাটোয়ারা ও অনিয়মের আশঙ্কা থাকে। তখন আশ্রয়ণ প্রকল্পের কথা উঠল। প্রকল্পটির কাজ সেনাবাহিনী করবে জেনে আমি আশ্বস্ত হই।”

তিনি জানান,

“আমরা যে অর্থ বরাদ্দ দিয়েছি, তার অর্ধেক টাকাতেই কাজ সম্পন্ন হয়েছে। যেখানে সাধারণত দ্বিগুণ দাবি করা হয়, সেখানে এখানে অর্ধেক খরচ হয়েছে। শুধু তাই নয়, নির্মাণের গুণগতমানও সন্তোষজনক হয়েছে। এটা সত্যিই আনন্দের খবর।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০