পরীক্ষামূলক
LIVE TV

মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেছেন তাঁর ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তারেক রহমানের মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার একটি ভিডিও বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়:
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমানকে কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। ভিডিও ক্যাপশনে উল্লেখ করা হয়, তারা নিজেরাই বাসায় রান্না করা খাবার নিয়ে এসেছেন।

এসময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

এ ঘটনাটি দলীয় কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক আলোচিত হচ্ছে। মায়ের প্রতি ছেলের ভালোবাসার এমন প্রকাশ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন