RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৩:৫২ অপরাহ্ন

পানামা ও সুয়েজ খাল নিয়ে নতুন দাবি তুললেন ট্রাম্প

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা খাল এবং সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে চলাচলের অনুমতি দেওয়া উচিত। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী ইসথমাস অঞ্চলের সবচেয়ে সংকীর্ণ অংশের ওপর নির্মিত। এই খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে দ্রুত নৌচলাচল নিশ্চিত করে, এবং প্রতি বছর যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পণ্য পরিবহনে ভূমিকা রাখে।

ট্রাম্প তার পোস্টে জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য দায়িত্ব দিয়েছেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর গোড়ার দিকে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণ সম্পন্ন করে। তবে ১৯৯৯ সালে চুক্তি অনুযায়ী পানামা সরকারকে এর নিয়ন্ত্রণ হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প আগেও একাধিকবার পানামা খাল ‘ফিরিয়ে নেওয়ার’ ইচ্ছার কথা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে তিনি অর্থনৈতিক অথবা সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০