RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

ভারতকে ঘায়েল করতে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান!

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় পারমাণবিক শক্তিধর দেশ ইতোমধ্যেই পাল্টাপাল্টি বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতিও।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী। তিনি দাবি করেছেন, ভারতকে প্রতিহত করতে পাকিস্তান ১৩০টি পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। এর মধ্যে রয়েছে শাহীন ও গজনবী ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

হানিফ আব্বাসী বলেন, “শাহীন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা ঘাঁটিতে প্রস্তুত রেখেছি, আর এগুলো হিন্দুস্তানের জন্যই মোতায়েন করা হয়েছে। ১৩০টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র প্রদর্শনের জন্য নয়; পাকিস্তানের কোথায় কোথায় এগুলো স্থাপন করা হয়েছে তা ভারত কখনোই জানতে পারবে না।”

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি রেলমন্ত্রীর এই মন্তব্য এসেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায়।

পাকিস্তানি মন্ত্রী আরও বলেন, “এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, শাহীন, ঘোরি—সব কিছু তোমাদের (ভারতের) দিকেই তাক করে রাখা হয়েছে, অন্য কারও দিকে নয়।”

এছাড়া, ইন্দুস জল চুক্তি ভঙ্গের ইঙ্গিত দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন হানিফ আব্বাসী। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহে বাধা সৃষ্টি করে, তাহলে পাকিস্তান ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১০

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১১

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১২

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৩

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৪

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

১৫

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

১৬

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

১৭

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

১৯

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

২০