RCTV Logo mmehedihasanarif
২৫ এপ্রিল ২০২৫, ৬:১৩ অপরাহ্ন

জুমার দিন যেসব ৩টি ভুল করা যাবে না

ইসলামের দৃষ্টিতে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময়। একে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এই দিনটির গুরুত্ব এত বেশি যে, কুরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল হয়েছে। ইসলামি ইতিহাসেও জুমার দিন বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তাই এই দিনটিকে সম্মান ও গুরুত্বসহকারে পালন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।

জুমার দিনের মর্যাদা রক্ষা করতে গিয়ে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। নিচে এমন ৩টি ভুল তুলে ধরা হলো, যেগুলো থেকে বিরত থাকা উচিত:

১. পরিচ্ছন্ন না হয়ে জুমায় যাওয়া

জুমার নামাজে যাওয়ার আগে গোসল করাটা ইসলামি শিক্ষার অংশ। অনেকেই তাড়াহুড়া করে শুধু ফরজ নামাজ পড়ে চলে আসেন, অথচ রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন:
“জুমার দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিমের জন্য গোসল করা ওয়াজিব। মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে।”
(বুখারি: ৮৮০, মুসলিম: ৮৪৬)

এছাড়াও রাসুল (সা.) জুমার দিনে পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন। অতএব, শুধু নামাজ নয়, বরং গোসল, সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও জুমার মর্যাদার অংশ।

২. মসজিদে দেরি করে যাওয়া

জুমার নামাজের পূর্বে খুতবা শুনা ফরজ। কিন্তু অনেকেই কেবল নামাজের সময় এসে পৌঁছান, যা সঠিক নয়। রাসুল (সা.) একটি হাদিসে পাঁচটি সময়সীমা অনুযায়ী আগমনের ফজিলত ব্যাখ্যা করেছেন:
প্রথমে আসা মানে একটি উট কুরবানি করার সমতুল্য, দ্বিতীয় পর্যায়ে গাভী, তৃতীয় পর্যায়ে শিংওয়ালা দুম্বা, চতুর্থ পর্যায়ে মুরগি এবং পঞ্চম পর্যায়ে ডিম কুরবানির সমতুল্য সওয়াব পাওয়া যায়।
(বুখারি: ৮৮১)

অতএব, খুতবা মিস না করে আগেভাগেই মসজিদে পৌঁছানো উচিত।

৩. জুমার সময় অন্য কাজে ব্যস্ত থাকা

জুমার আজান হওয়ার পর দুনিয়াবি কাজ-কর্ম চালিয়ে যাওয়া ইসলামী শিক্ষার পরিপন্থী। আল্লাহ কুরআনে বলেন:
“হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে এগিয়ে যাও এবং বেচা-কেনা বন্ধ করে দাও। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।”
(সূরা জুমা, আয়াত: ৯)

নবী করিম (সা.) বলেন, জুমার দিন এমন একটি সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তা কবুল করেন— যদি সে নামাজরত থাকে।
(বুখারি: ৬৪০০)

জুমার দিন কেবল নামাজ আদায়ের দিন নয়, বরং আত্মশুদ্ধি, দোয়া, ইবাদত এবং ইসলামী শিষ্টাচার পালনের একটি বিশেষ সুযোগ। এই দিনটিকে গুরুত্ব দিয়ে পালন করলে আমরা আল্লাহর অপার রহমত ও বরকতে ভরপুর হতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০