RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১:০০ অপরাহ্ন

বাংলাদেশে কাতারের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব প্রধান উপদেষ্টার

বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা যেতে পারে, যেখানে তারা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবেন।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। এ লক্ষ্যে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাবে, যা কাতারের বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে।” এ সময় তিনি কাতারের সরকারকে তাদের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানান।

বৈঠকে আরও আলোচিত হয়, কাতার প্রতি তিন বছর পরপর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নিয়োগ করে। প্রধান উপদেষ্টা এই সংখ্যা বাড়ানোর জন্য কাতারের উপপ্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

এছাড়া একই দিনে কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে অধ্যাপক ইউনূসের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০