RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

পুতিনের যুদ্ধবিরতিতে ভরসা নেই মস্কোর নাগরিকদের

ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তে আস্থা রাখতে পারছেন না মস্কোর সাধারণ মানুষ।

শনিবার (২০ এপ্রিল) এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক এলাকায় অনেক বাসিন্দা এই সাময়িক বিরতিকে অস্থায়ী ও অর্থহীন বলে মনে করছেন।

৬১ বছর বয়সি অবসরপ্রাপ্ত স্বেতলানা বলেন,

“আমার মনে হয় না এর কিছু হবে। ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এ থেকে কিছুই আসবে না।”

৮৫ বছর বয়সি মারিয়া গোরানিনা বলেন,

“ইউক্রেন বিরতিকে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে দেখবে। আমি চাই চিরদিনের জন্য শান্তি হোক, কিন্তু এটা সেই পথ নয়।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ যুদ্ধবিরতি মেনে চলবে। তবে রাশিয়ার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট গত মাসে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যদিও কিয়েভ তখন রাজি ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ফলপ্রসূ অগ্রগতি না হলে তিনি মধ্যস্থতা থেকে সরে যাবেন।

৫৮ বছর বয়সি বাসিন্দা ইয়েভগেনি পাভলোভ বলেন,

“আমি ইউক্রেনকে বিশ্বাস করি না। বিরতির নাম করে ওরা আবার হামলা চালাবে। আমাদের উচিত চাপ দিয়ে যাওয়া, থেমে গেলে সব বৃথা যাবে।”

রুশ সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম পুনর্দখল করেছে, এবং আরও উত্তরে সুমি অঞ্চলে অগ্রসর হয়েছে।

পুতিন এই যুদ্ধবিরতিকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিলেও মস্কোর সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও সন্দেহ স্পষ্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০