RCTV Logo বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ৩:৪১ অপরাহ্ন

ফের বড় পর্দায় দীপিকা-অমিতাভের ‘পিকু’, পুনর্মুক্তি ৯ মে

বলিউডের জনপ্রিয় ছবি ‘পিকু’ আবার ফিরছে প্রেক্ষাগৃহে। মুক্তির এক দশক পূর্ণ করে, চলতি বছরের ৯ মে পুনরায় বড় পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও প্রয়াত ইরফান খান অভিনীত এই ছবিটি।

শনিবার ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন সিনেমার কয়েকটি দৃশ্যসহ একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,

“এমন একটা ছবি যা সব সময় আমার মনে থেকে যাবে। ‘পিকু’ ১০ বছর পূর্ণ করল। চলতি বছরের ৯ মে ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি পাচ্ছে। ইরফান, আমরা তোমাকে মিস করছি! মাঝে মাঝে তোমার কথা ভাবি।”

সেই পোস্টে দীপিকার অনুরাগীরা আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, “আমার দেখা অন্যতম সেরা সিনেমা”, কেউ আবার লিখেছেন, “আমার সর্বকালের প্রিয়, এটা আমার কম্ফোর্ট সিনেমা।”

অন্যদিকে, অমিতাভ বচ্চনও ‘পিকু’-এর রি-রিলিজ নিয়ে একটি ভিডিও বার্তায় বলেন,

“পিকুকে মনে আছে? পিকু আর ভাস্করদা একটা রোড ট্রিপে গিয়েছিল। এটা ছিল এক আবেগঘন, হাস্যরসপূর্ণ ও অবিস্মরণীয় যাত্রা। ছবিটি আবার মুক্তি পাচ্ছে। দেখবেন, তাই না?”

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পিকু’ পরিচালনা করেছিলেন সুজিত সরকার। এটি প্রযোজনা করেছিলেন এনপি সিং, রনি লাহিড়ী এবং স্নেহা রজনী। ছবিটিতে দীপিকা, অমিতাভ ও ইরফান ছাড়াও অভিনয় করেন মৌসুমী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও রঘুবীর যাদব।

সম্প্রতি পরিচালক সুজিত সরকার শুটিংয়ের সময়কার কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে দীপিকার সঙ্গে আলোচনায় ব্যস্ত দেখা গেছে তাঁকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০