RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

জানাল ক্রেমলিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের মেয়াদ শেষ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো থেকে যে ৩০ দিনের জন্য বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন।

গত ১৮ মার্চ পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর, রাশিয়া সাময়িকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে এ সময়ের মধ্যেই মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ সম্মেলনে এএফপির এক প্রশ্নের জবাবে বলেন, “মেয়াদটি সত্যিই শেষ হয়ে গেছে।” তিনি আরও জানান, “এই মুহূর্ত পর্যন্ত প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে নতুন করে কোনো নির্দেশনা আসেনি।”

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের তিন বছরে যুদ্ধবিরতি মধ্যস্থতার বিভিন্ন চেষ্টার অংশ হিসেবে, ট্রাম্প রাশিয়ার কাছ থেকে যে অল্পকালের জন্য প্রতিশ্রুতি আদায় করেছিলেন, তার অন্যতম ছিল এই হামলা স্থগিতাদেশ।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া কখনোই এই স্থগিতাদেশকে গুরুত্ব দেয়নি। তিনি অভিযোগ করেন, “পুতিনের বক্তব্যের পরও মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।”

এদিকে, সম্প্রতি পুতিন একটি নিঃশর্ত ও পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০