RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১:০৫ অপরাহ্ন

গাজায় নতুন করে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত আরও ৫ লাখ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত পাঁচ লাখ ফিলিস্তিনি। জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরাইল-হামাস যুদ্ধবিরতির চুক্তি ভেঙে নতুন করে অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এরপর থেকে এখনও পর্যন্ত প্রায় পাঁচ লাখ গাজাবাসীকে আবারও বাস্তুচ্যুত হতে হয়েছে।

এদিকে চলমান অভিযানের ফলে ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা এবং ব্যাপক বাস্তুচ্যুতির বিষয়টি স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, এই পরিস্থিতির শিগগিরই পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এক বিবৃতিতে কাটজ বলেন, “ইসরাইলের নীতি স্পষ্ট—গাজায় যদি মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে হামাস সেই ত্রাণের সুযোগ নিয়ে গাজার জনগণকে আবারও তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমরা তা মেনে নিতে পারি না।”

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর গত ১৯ জানুয়ারি কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় একটি তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। প্রথম ধাপে যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় শুরু হওয়ার কথা ছিল, দ্বিতীয় ধাপে এই প্রক্রিয়ার সমাপ্তি ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং তৃতীয় ধাপে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন।

তবে চুক্তির দ্বিতীয় ধাপে না গিয়েই গত ১৮ মার্চ ইসরাইল ফের গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ অভিযানে এখন পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে ইসরাইলি বাহিনী খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণবাহী ট্রাকগুলোকেও গাজায় প্রবেশ করতে দিচ্ছে না, ফলে মানবিক সংকট চরমে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০