RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

আল-আকসায় ইহুদি উপাসকের রেকর্ড সংখ্যক প্রবেশ: উত্তেজনা বাড়ছে

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে রেকর্ডসংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে প্রবেশের অনুমতি দিয়েছে, যা এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত সর্বোচ্চ। বুধবার নিরাপত্তা বাহিনীর কঠোর প্রহরায় তারা প্রার্থনা করে, যদিও সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি প্রবেশ করতে পারে না।

ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ এ ঘটনাকে “ভীতিকর ও নজিরবিহীন” বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এমন পরিস্থিতি এর আগে কখনো তৈরি হয়নি। মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইহুদি উপাসকদের জন্য পথ খোলা হচ্ছে, যা আল-আকসার বর্তমান স্থিতাবস্থা বদলে দিতে পারে।”

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই টেম্পল মাউন্ট (আল-আকসা চত্বর) প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে ফিলিস্তিনি ও মুসলিম বিশ্ব এটিকে ইসরায়েলের একতরফা আগ্রাসন হিসেবে দেখছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং আন্তর্জাতিকভাবে এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত। ১৯৬৭ সাল থেকে ইসরায়েল জেরুজালেমের পূর্বাংশ দখল করে রেখেছে। গত কয়েক বছরে ইসরায়েলি উগ্রপন্থী গোষ্ঠীগুলো আল-আকসায় ইহুদি প্রার্থনার অধিকার প্রতিষ্ঠার জন্য চাপ বাড়াচ্ছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হেবরনের ইব্রাহিমি মসজিদের মতো আল-আকসাকেও ভাগাভাগির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা অঞ্চলে নতুন সংঘাতের সূত্রপাত করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০