RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৮:২২ অপরাহ্ন

ইসরাইলে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরাইলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। অভিযানে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী।

সোমবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরাইলি দখলকৃত ভূখণ্ডে একযোগে এই হামলা চালানো হয়। এতে কয়েকটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

তিনি জানান, প্রথম হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার নাম ‘প্যালেস্টাইন-২’। এটি ইসরাইলের আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। দ্বিতীয় হামলায় ‘জুলফিকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়।

এছাড়া, আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনায় ড্রোন হামলাও চালানো হয়েছে, যা ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী সফলভাবে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, “ইয়েমেনি বাহিনী উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।”

অন্যদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমগুলো হামলার সময় সাইরেন বাজানো ও বিস্ফোরণের শব্দ শোনার খবর দিলেও দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০