RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৮:১০ অপরাহ্ন

গাজার ব্যাপটিস্ট হাসপাতালটিও গুড়িয়ে দিল ইসরাইল, যা বলল হামাস

অবরুদ্ধ গাজায় টিকে থাকা আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালটিও ধ্বংস করেছে ইসরাইল। রোববার দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হাসপাতালটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

আরব নিউজের খবর অনুযায়ী, রোববারের হামলার পর আল-আহলি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সেখানে থাকা রোগীদের ভবন থেকে নিরাপদে সরিয়ে নেন। তবে গাজার বেসামরিক জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এ হামলাকে ‘আরেকটি যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। হামাস এক বিবৃতিতে জানায়, হামলায় হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে, যার ফলে রোগী ও আহত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত এবং স্থানচ্যুত হয়েছেন।

হামাস সংগঠনটি বলেছে, এটি ইসরাইলি বাহিনীর ‘ফ্যাসিস্ট’ কর্মকাণ্ডের ধারাবাহিকতা। তারা দাবি করেছে, মার্কিন সমর্থনের কারণেই ইসরাইল এই হামলা নির্বিঘ্নে চালিয়ে যেতে সক্ষম হচ্ছে।

হামাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কঠোর সমালোচনা করেছে এবং জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য পুরোপুরি দায়ী। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোকে গাজায় ‘গণহত্যা বন্ধে’ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরব ও ইসলামি বিশ্বজুড়ে সাধারণ মানুষকে ইসরাইলের বিরুদ্ধে সংহতি জানাতে এবং চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, হামাসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তুরস্ক, ইরানসহ আরও কিছু দেশ এবং সংগঠন তাদের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হিসেবে দেখে।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০