RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করছেন এমন বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিবন্ধন করতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে একটি পোস্টে জানায়, যারা যুক্তরাষ্ট্রে ৩০ দিন বা তার বেশি সময় ধরে অবস্থান করছেন, তাদের অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর ফলে আর্থিক জরিমানা ও কারাদণ্ড হতে পারে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের মন্তব্যও উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের স্পষ্ট বার্তা হলো— “অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে হবে।”

পোস্টের নিচে, ১২ এপ্রিল শনিবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করে, যেখানে তারা বলে, “স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়াটা নিরাপদ, কারণ এতে নিজের মতো করে ফ্লাইট বুক করা সম্ভব হবে।”

এছাড়া, স্বেচ্ছায় ফিরে গেলে যুক্তরাষ্ট্রে উপার্জিত অর্থও সঙ্গে নিয়ে যাওয়া যাবে। তারা চাইলে আবার বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, এবং যদি কোনো আর্থিক সমস্যা হয়, তবে মার্কিন সরকার তাদের বিমানভাড়ায় ভর্তুকি প্রদান করবে।

তবে, যারা অবৈধভাবে অবস্থান করতে থাকবেন, তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে, যার মধ্যে রয়েছে— অবিলম্বে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। যদি কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করেন, তবে তারা প্রতিদিন ৯৯৮ ডলার জরিমানা দিতে বাধ্য হবেন। এছাড়া, কারাদণ্ডেরও শাস্তি হতে পারে।

সর্বশেষ সতর্কতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকেন এবং তাদের ফেরত পাঠানো হয়, তারা আর কখনও বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০