RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০, ক্ষোভ প্রকাশ করলেন জেলেনস্কি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার রোববার এক টেলিগ্রাম বার্তায় জানান, “এই পবিত্র পাম সানডের দিনে আমাদের শহর এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। শত্রুরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। দুঃখজনকভাবে এতে ইতোমধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।”

সুমি প্রদেশের গভর্নর ভলোদিমির আরতিউখ জানান, শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা এই বিপর্যয়ের কারণ হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু।

পরে এক্সে (আগের টুইটার) দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিশ্বকে এই হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায়— তাদের এখন এগিয়ে আসা প্রয়োজন।”

জেলেনস্কি আবারও অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে। তার ভাষায়, “শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো রাশিয়ার ওপর চাপ বাড়ানো। আলোচনার সময় কখনোই ক্ষেপণাস্ত্র ও বোমা থেমে থাকে না।”

এদিকে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক এক্স বার্তায় জানান, রাশিয়া টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও ইউক্রেন গত ১১ মার্চ নিঃশর্তভাবে এই প্রস্তাব গ্রহণ করেছিল।

তিনি বলেন, “এর পরিবর্তে রাশিয়া তাদের সন্ত্রাস বাড়িয়ে চলেছে। আমরা আমাদের মিত্রদের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং মস্কোর ওপর আরও চাপ বৃদ্ধির আহ্বান জানাচ্ছি।”

তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে এই হামলা বা ইউক্রেনের অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০