RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

চুলের ঘনত্ব বাড়ায় ধনেপাতা, ব্যবহার করুন ৩টি সহজ পদ্ধতিতে

মুসুর ডাল কিংবা যে কোনো তরকারিতে ধনেপাতা না থাকলে যেন স্বাদই জমে না। বাঙালির রান্নাঘরে ধনেপাতার ব্যবহার প্রায় অপরিহার্য। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, ধনেপাতা পুষ্টিগুণেও ভরপুর। ধনেপাতা বাটা, চাটনি কিংবা ডিটক্স পানীয়—সব জায়গাতেই এর দারুণ উপস্থিতি রয়েছে।

কিন্তু আপনি কি জানেন, চুলের যত্নেও ধনেপাতা হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক উপাদান? বাজারে পাওয়া দামি শ্যাম্পু বা চুলের প্রসাধনীর চেয়েও কার্যকরী হতে পারে সহজলভ্য এই পাতাটি। ধনেপাতায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার এবং ভিটামিন কে। এছাড়াও এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায়, খুশকি ও ব্রণের মতো সমস্যা কমায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।

চলুন জেনে নিই ধনেপাতা ব্যবহার করে কীভাবে চুলের ঘনত্ব বাড়ানো যায়—৩টি কার্যকর পদ্ধতিতে:

এক মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিন এবং বেটে পেস্ট তৈরি করুন। এই বাটা ধীরে ধীরে মাথার ত্বকে ও চুলে মালিশ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে খুশকি দূর হবে, চুল পড়া কমবে এবং চুল ঘনও হবে।

একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে তাতে আধ কাপ ধনেপাতা কুচি দিয়ে দিন। ঠান্ডা হলে তেলটি কাচের বোতলে ভরে রাখুন। ২-৩ দিন পর থেকে এই তেল ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। চাইলে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে।

ধনেপাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো দই, মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। সপ্তাহে দুইবার প্যাকটি মাথায় লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে দিন, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাক রুক্ষ চুলকে করবে নরম ও মসৃণ, আর চুলের গোড়াও হবে শক্ত।

প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে ধনেপাতা হতে পারে দারুণ এক সমাধান। সহজলভ্য এই উপাদানটি নিয়মিত ব্যবহারে আপনি পেতে পারেন ঘন, মজবুত এবং সুস্থ সুন্দর চুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৩

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৪

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৭

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৮

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৯

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

২০