RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতির আহ্বান চাকরি হারালেন এক হাজার ইসরায়েলি সেনা

ছবিঃ সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করার অভিযোগে প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) শতাধিক রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় চলমান যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা অভিযোগ করেন, এই যুদ্ধ “নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।”

তারা আরও দাবি করেন, “কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্ত করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।” চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি-র মতো উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।

ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিকে “গুরুতর অপরাধ” আখ্যায়িত করে বলেন, “যারা এমন বিবৃতি দিয়েছেন, তারা আর সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন।” প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠিটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি “যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মাত্র।”

সেনাবাহিনীর তথ্যমতে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ বর্তমানে সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনাসদস্য।

এই ঘটনায় ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে সরকার ও সেনাবাহিনী যুদ্ধের পক্ষে কঠোর অবস্থান বজায় রেখেছে, অন্যদিকে কিছু সেনাসদস্য ও সাবেক কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পথে এগোনোর দাবি জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০