RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

‘ক্ষমা করে দিও’, মৃত্যুর আগে ফিলিস্তিনির শেষ কথা

ছবিঃ সংগৃহীত

“মা, ক্ষমা করে দিও” মানুষকে সাহায্য করার এই পথ আমি বেছে নিয়েছি.. সেনাবাহিনী চলে এসেছে..” — এগুলোই ছিল ফিলিস্তিনি প্যারামেডিক রিফাত রাদওয়ানের শেষ কথা। ইসরায়েলি বাহিনীর হামলায় আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে বসে মায়ের সঙ্গে ফোনে এই কথাগুলো বলেছিলেন তিনি। এখন সেই কথাগুলো তার মায়ের বুকে শেলের মতো বিঁধছে।

রাদওয়ান ছিলেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৪ ফিলিস্তিনি প্যারামেডিকের একজন। গত ২৩ মার্চ রাতে রাফার তেল আল-সুলতান এলাকায় সাহায্যের আবেদন পেয়ে রেড ক্রিসেন্টের সদস্যরা রওনা দিলে ইসরায়েলি বাহিনী তাদের অ্যাম্বুলেন্স থামায়। এরপর থেকেই তাদের খোঁজ মেলেনি। পরে একটি গণকবরে তাদের মরদেহ পাওয়া যায়।

রাদওয়ানের মরদেহের সঙ্গে পাওয়া যায় তার মোবাইল ফোন। সেখানে প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি ৬ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও পায়, যা শনিবার (৫ এপ্রিল) প্রকাশ করা হয়। ভিডিওটিতে বন্দুকের গুলির শব্দ, আহতদের চিৎকার ও কালিমা পাঠের আওয়াজ শোনা যায়। নিউইয়র্ক টাইমস ভিডিওটি শেয়ার করলে তা মুহূর্তে ভাইরাল হয়।

ভিডিও থেকে জানা যায়, ইসরায়েলি সেনারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও কিছু প্যারামেডিক বেঁচে ছিলেন, কিন্তু তাদের কোনো সাহায্য করা হয়নি। ইসরায়েলি বাহিনী প্রথমে দাবি করেছিল, অ্যাম্বুলেন্সে ফিলিস্তিনি যোদ্ধারা ছিল, কিন্তু পরে প্রমাণিত হয় সেখানে শুধু চিকিৎসাকর্মীরাই ছিলেন।

এই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ওঠে। মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে বিচার দাবি করেছে।

রাদওয়ানের মতো প্যারামেডিকরা শুধু জীবন বাঁচাতে গিয়েই নিজের জীবন দিলেন, কিন্তু তাদের শেষ কথাগুলো এখন বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১০

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১১

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১২

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৩

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৪

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৫

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৮

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৯

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

২০