RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, ৪:১৪ অপরাহ্ন

সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরান প্রতিবেশী আরব দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি তারা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলায় সহায়তা করে, তাহলে তারাও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন চুক্তির জন্য ‘সর্বোচ্চ চাপ’ কৌশল অব্যাহত রেখেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা চালানো হতে পারে। তবে ইরান ট্রাম্পের এই হুমকিকে আমলে নেয়নি। বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, কোনোভাবেই ইরান মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না।

ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওমানের মতো মাধ্যমের মাধ্যমে পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ইরান। এতে রাজনৈতিক সমাধানের পথ খুলে দেওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে।

ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইনের মতো দেশগুলোকে ইরান আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়ে বলেছে, যদি তারা মার্কিন হামলায় সহায়তা করে—যেমন তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়—তাহলে তা শত্রুতার শামিল বলে বিবেচিত হবে। ইরানের কর্মকর্তা জানান, এমন কর্মকাণ্ডের ‘‘ভয়াবহ পরিণতি হতে পারে।

ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। খামেনি ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে হবে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে সরে আসে। এরপর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমশই অবনতি হচ্ছে। সম্প্রতি ট্রাম্প ইরানের ওপর নতুন চুক্তির জন্য চাপ বাড়িয়েছেন, এমনকি সামরিক হামলার হুমকিও দিয়েছেন।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে বোমারু বিমান মোতায়েন করেছে, যা ইরানের দিকে ইঙ্গিত করছে। তবে ইরান এতেও ভীত নয় বলে জানিয়েছে।

গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে ট্রাম্পের ইরান হামলার হুমকি পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যেই আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় বাড়ছে।

ইরান পরিষ্কার করে দিয়েছে, তারা সরাসরি আলোচনায় যাবে না, তবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের পথ খোলা রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘‘ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বদলানো না পর্যন্ত সরাসরি আলোচনা সম্ভব নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০