RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি, ১ লাখ ৮০ হাজার জনের নাম চূড়ান্ত করল মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে বাংলাদেশ এই তালিকাগুলো মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। এ ছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবি যাচাইয়ের কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার।

এই তথ্য শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে জানানো হয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান-কে বিষয়টি জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ

এটি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় প্রথমবারের মতো একটি নিশ্চিত তালিকা, যা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাইয়ের কাজও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে ড. খলিলুর রহমান সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং জানান, বাংলাদেশ সরকার মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত

বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। এদের বেশিরভাগই ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে

বাংলাদেশ বারবার মিয়ানমারকে জানিয়েছে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের সংলাপ এবং বিশ্বাস গড়ে তোলা গেলে ভবিষ্যতে বৃহৎ পরিসরে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ উন্মুক্ত হতে পারে।

এছাড়া, রোহিঙ্গারা নিজের দেশ ফিরতে আগ্রহী হলেও, তারা নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে, যা প্রত্যাবাসনের জন্য অন্যতম প্রধান শর্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০