RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

৫৮ শতাংশ মার্কিনি মনে করেন ‘ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে’

বাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ওপর নতুন করে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র, যা ‘রেসিপ্রোকাল অ্যাকশন’ নামে পরিচিত। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো যে শুল্ক নেয়, তার প্রতিক্রিয়া হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে।

তবে ট্রাম্পের এমন ‘আগ্রাসী’ নীতির সঙ্গে একমত নন সংখ্যাগরিষ্ঠ মার্কিনি। এক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকারক। খবর আনাদোলু এজেন্সির।

মারকুয়েট ল স্কুল এই জরিপটি করেছে, যাতে গত ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর তার শাসন পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

ফলাফল অনুযায়ী, ৫৮% মার্কিনি বিশ্বাস করেন যে ট্রাম্প ঘোষিত শুল্ক দেশের অর্থনীতির ক্ষতি করবে, আর ২৮% মনে করেন যে এটি লাভজনক হবে।

এছাড়া, ৫৮ শতাংশ বলেছেন, তারা মনে করেন, ট্রাম্পের নীতি মূল্যস্ফীতি বাড়িয়ে তুলবে।

এই জরিপে মোট ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামত পোষণ করেছেন। ৬৪ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, ইউএসএআইডি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ করা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে।

জরিপে উত্তরদাতাদের ৭০ শতাংশ বলেছেন, যেসব বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন, তাদের অপসারণ করা উচিত হবে না।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই তার নির্বাহী আদেশগুলো প্রায়শই আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। অনেক ফেডারেল বিচারক এই নীতিগুলো স্থগিত বা বাতিল করার জন্য রায় দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০