RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন

মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের সফল অভিযান

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ‘হ্যারি এস ট্রুম্যান’ এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজে সফলভাবে যৌথ নৌ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহের-এর।

বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সানা, সা’দা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৬টিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য, ‘‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে।’’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘মার্কিন আগ্রাসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী, ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ড একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে।’’

ইয়েমেনি বাহিনী জানিয়েছে, ‘‘লোহিত সাগর অঞ্চলে শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার ওপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের অভিযান চলবে।’’

অন্যদিকে, লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 Reaper ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি আল হুদাইদা প্রদেশের আকাশে ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

এদিকে, ইয়েমেনের এই হামলার পর মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে মার্কিন যুদ্ধবিমান সা’দা প্রদেশে হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ।

এই ঘটনার পর লোহিত সাগরে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০