RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

বাংলাদেশে আশ্রিত প্রায় ১৫ লাখ রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘ চলতি বছর দাতাদের কাছে প্রায় ১০০ কোটি ডলার তহবিল চেয়েছে। জাতিসংঘ সোমবার এক বিবৃতিতে এ অর্থ দেওয়ার আহ্বান জানায়। এএফপির খবর অনুযায়ী, জাতিসংঘ জানিয়েছে, এ অর্থের মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবিলা করা হবে এবং তাদের সহায়তার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ এবং ১০০টিরও বেশি অংশীদার মিলে দুই বছর মেয়াদি ‘২০২৫-২০২৬ যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি)’ শুরু করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ রোহিঙ্গাদের জন্য সহায়তার অর্থ ক্রমশ কমছে, যা তাদের মানবিক অবস্থার অবনতির আশঙ্কা তৈরি করছে।

জাতিসংঘের আহ্বানে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে আশ্রিত প্রায় ১৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের জন্য প্রথম বছরে ৯৩ কোটি ৪৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর দমন–পীড়নের কারণে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকে তারা কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থান করছে এবং আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তার ওপর তাদের জীবনযাপন নির্ভরশীল হয়ে পড়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, বর্তমানে অষ্টম বছরে এসে রোহিঙ্গা মানবিক সংকট বড় মাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে গেছে, তবে রোহিঙ্গাদের জন্য সহায়তা এখনও জরুরি হয়ে পড়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান অ্যামি পোপ জেনেভায় রোহিঙ্গাদের জন্য সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“সংস্থা হিসেবে যদি বাজেট কাটছাঁটের মুখোমুখি হতে হয়, তাহলে রোহিঙ্গারা খাবার পাবে না, তারা সুরক্ষা পাবেনা, কিংবা তাদের জীবন রক্ষাকারী সামগ্রী পাওয়া যাবে না।”

তহবিল সংকটের কারণে জাতিসংঘ রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) আগামী এপ্রিল থেকে সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামানোর পরিকল্পনা করেছেবিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সম্প্রতি লিখিতভাবে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা বাংলাদেশকে জানিয়েছে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ১৪ মার্চ এক প্রতিবেদনে বলেছে, বরাদ্দ অর্ধেক কমালে রোহিঙ্গাদের ওপর এর প্রভাব ভয়াবহ হবে। এ পরিস্থিতি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৪ মার্চ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের পাশে থাকার ঘোষণা দেন। এই সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০