পরীক্ষামূলক
LIVE TV

স্বাস্থ্যঝুঁকি এড়াতে চান? বাদ দিন প্লাস্টিকের বোতল

বর্তমান সময়ে অনেকেই পানি পান করার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। কাচ ও স্টিলের বোতলের তুলনায় এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় বেশ জনপ্রিয়। তবে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বোতল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

প্লাস্টিকের বোতল ব্যবহারের ফলে বিসফেনল এ (বিপিএ) নামক ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যা মানবদেহের হরমোন সিস্টেমের ভারসাম্য নষ্ট করতে পারে। এটি দীর্ঘমেয়াদে ক্যানসারসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়

ব্যবহারের নিয়ম ও সতর্কতা

  • বোতলে ফাটল, আঁচড় বা দুর্গন্ধ দেখা দিলে দ্রুত বদলানো উচিত।

  • দৃশ্যত ভালো থাকলেও ৬ মাসের বেশি একটি বোতল ব্যবহার না করাই ভালো

  • প্রতিদিন গরম পানি ও সাবান দিয়ে বোতল ভালোভাবে পরিষ্কার করা জরুরি।

গবেষণা বলছে, প্লাস্টিকের বোতলের অতিরিক্ত ব্যবহারে—

  • নালা ও জলপথ দূষিত হয়

  • মাইক্রোপ্লাস্টিকের মাত্রা বৃদ্ধি পায়

  • প্রায় ৪৫০ বছর পর্যন্ত এগুলো অবিকৃত থাকে এবং ধীরে ধীরে ক্ষতিকর রাসায়নিক নির্গত করে

  • এই ক্ষতিকর পদার্থ খাদ্যশৃঙ্খলে (ফুড চেইন) প্রবেশ করছে, যা মানবদেহের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

সমাধান কী?

প্লাস্টিকের বোতলের বিকল্প হিসেবে কাচ, স্টিল বা তামার বোতল ব্যবহার করা নিরাপদ ও পরিবেশবান্ধব। এসব বোতল শুধু স্বাস্থ্য সুরক্ষাই নিশ্চিত করে না, বরং দীর্ঘমেয়াদে পরিবেশের ক্ষতিও কমায়।

নিজের স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় আজই প্লাস্টিকের বোতলের ব্যবহার কমিয়ে বিকল্প পথ বেছে নিন!

Facebook Comments Box

মন্তব্য করুন