RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ৮:০১ অপরাহ্ন

গাজার ধ্বংসস্তূপ থেকে ভেসে এলো নবজাতকের কান্না, অতঃপর…

ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ভেঙে পড়া একটি ভবনের ইট-পাথরের নিচ থেকে এক নবজাতকের কান্না ভেসে আসে। সেই কান্না শুনে এক ব্যক্তি দৌড়ে গিয়ে জীবিত শিশুটির ছোট্ট দেহটি উদ্ধার করে। শিশুটির শরীরে ছিল একটি কম্বল মোড়ানো, এবং তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়।

স্বাস্থ্যকর্মীরা শিশুটিকে পরীক্ষা করার সময়, সে থেমে থেমে নড়ে উঠছিল, যা দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করেন।

শিশুটির নাম ইল্লা ওসামা আবু দাগ্গা। ধ্বংসস্তূপের মধ্যে শিশুটি একটি জাজিমের ওপর ঘুমিয়ে ছিল, সেখান থেকে উদ্ধার করা হয় তার দেহ। এই নবজাতক কন্যাশিশুটি ২৫ দিন আগে গাজায় একটি যুদ্ধবিরতির মাঝে জন্ম নিয়েছিল। তবে কে শিশুটিকে তাৎক্ষণিকভাবে আশ্রয় দিয়েছেন, তা জানা যায়নি।

গাজা উপত্যকার খান ইউনিস শহরের কাছে সীমান্তের এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় ধ্বংস হওয়া ভবনের ভেতর থেকে উদ্ধারকারীরা শিশুটির ছোট্ট দেহটি বের করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সেহরির সময় ইসরাইলি বিমান হামলায় শিশুটির বাবা-মা এবং ভাই নিহত হন। এই হামলায় শিশুটির দাদা ছাড়া পুরো পরিবারই নিহত হয়। তাদের সঙ্গে আরেকটি পরিবারের সাত বছরের শিশু ও তার বাবা নিহত হয়েছেন।

হাজেন আত্তার, একজন বেসামরিক প্রতিরক্ষাকর্মী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন যে, শিশুটির বয়স ২৫ দিন। বিমান হামলার পর থেকে শিশুটি ইট-পাথরের ভেতরে আটকা পড়ে ছিল। শুরুতে শিশুটি কাঁদছিল, কিন্তু ধীরে ধীরে তার কান্না থেমে যায়। পরে তাকে উদ্ধার করা হয় এবং আল্লাহর রহমতে সে নিরাপদে আছে।

গাজার জনগণ যুদ্ধের অবসান আশা করলেও, ১৫ মাসের দীর্ঘ সংঘর্ষে পুরো উপত্যকা ধ্বংস হয়ে গেছে। এই সময়ের মধ্যে ৪৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

মঙ্গলবার আকস্মিকভাবে ইসরাইলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে, যা যুদ্ধবিরতি চুক্তির অবমাননা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিনদিনে ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

খান ইউনিসের বাইরে আল-কাবিরা গ্রামে ইসরাইলি হামলায় ১৬ জন নিহত হন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা শুধুমাত্র হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের দাবি, হামাস আবাসিক এলাকার ভেতর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে, যার ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর, হামাস দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালিয়ে ১,২০০ ইসরাইলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এরপর থেকে ইসরাইলি বাহিনী হামাসকে ধ্বংস করতে অবিরত হামলা চালিয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১০

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১১

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১২

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৩

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৪

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৫

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৬

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৭

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৮

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

২০