RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন

গাজা দখলের হুমকি দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

হামাস যদি ইসরাইলি জিম্মিদের মুক্তি দিতে রাজি না হয়, তবে পুরো গাজা দখল করবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এসরায়েল কাৎজআল-জাজিরাজেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
“হামাস যতবার জিম্মিদের ফেরত দিতে অস্বীকৃতি জানাবে, ততবার গাজার ভূখণ্ড হারাবে। যদি তারা জিম্মিদের মুক্তি না দেয়, তবে ধীরে ধীরে পুরো গাজা দখল করে নেবে ইসরাইল।”

গত মঙ্গলবার ভোর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ৫০৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০০ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ৯০৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী নতুন করে গাজায় স্থল অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরুর পর বৃহস্পতিবার অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা পুনরায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। ইসরাইল নতুন করে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া, বেইত হানুন, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

গাজার মধ্যাঞ্চলে ট্যাংক পাঠানোর একদিন পর ইসরাইলি বাহিনী জানায়, তারা উত্তরের উপকূলীয় বেইত লাহিয়া এলাকাতেও স্থল অভিযান শুরু করেছে

ফিলিস্তিনি মেডিকেল কর্মীরা জানিয়েছেন, ইসরাইলি হামলায় উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করা হয়েছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০