RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি ও দুর্নীতির অভিযোগ!

ছবিঃ সংগৃহীত

ফেসবুকের বিরুদ্ধে তথ্য চুরি, দুর্নীতি, কর্মীদের প্রতি দুর্ব্যবহার এবং নারীদের প্রতি কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন উচ্চপদস্থ কর্মী সারা উইন উইলিয়ামস। সম্প্রতি প্রকাশিত তার বইয়ে তিনি দাবি করেছেন, ফেসবুকের শীর্ষ নেতৃত্ব চীনের সঙ্গে গোপনে তথ্য ভাগাভাগি করতেন এবং নিজেদের স্বার্থে নানা অনৈতিক কাজে জড়িত ছিলেন।

সারা উইলিয়ামস তার বইয়ে উল্লেখ করেছেন, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ চীনে ব্যবসা সম্প্রসারণের জন্য সেখানকার কমিউনিস্ট সরকারের শর্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটকে না জানিয়েই এই পরিকল্পনা করা হয়। এছাড়া, চীনকে ফেসবুকের সার্ভারে অ্যাক্সেস দেওয়ারও অভিযোগ করেছেন তিনি, যা ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

সারার মতে, ফেসবুকের অভ্যন্তরীণ কর্মসংস্কৃতি অত্যন্ত নেতিবাচক। কর্মীদের ইচ্ছেমতো ছাঁটাই করা হতো এবং নারীদের প্রতি অসদাচরণ ছিল নিত্যদিনের ঘটনা। তিনি আরও অভিযোগ করেছেন যে, ফেসবুকের দুই শীর্ষকর্তা—সিইও মার্ক জুকারবার্গ ও প্রাক্তন সিওও শার্ল স্যান্ডবার্গ—নিজেদের স্বার্থে নিয়মিত দুর্নীতিতে জড়িত ছিলেন।

সারা উইলিয়ামসের এই অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা সমালোচনাকে আরও জোরালো করেছে। প্রতিষ্ঠানটির গোপনীয়তা নীতির বিষয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। সারার প্রকাশিত বইটি ফেসবুকের অভ্যন্তরীণ অপকর্ম ও নৈতিকতা সম্পর্কে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এই অভিযোগগুলি প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০