RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ৭:১২ অপরাহ্ন

মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে।

ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলার একদিন পর হুথি নেতা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে, শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় বিমান হামলা চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হন, আহত হন আরও অনেকে।

এই হামলার নিন্দা জানিয়ে আব্দুল মালিক আল-হুথি বলেন—
‘আমরা অবশ্যই মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।’

তিনি আরও বলেন—
‘মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। এটি আমাদের মৌলিক অবস্থান।’

আল-হুথি বলেন—
‘মার্কিন আগ্রাসন বরং আমাদের সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। আমরা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেবো।’

তিনি আরও জানান—
‘আমাদের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে। এটি আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত ও আমাদের নীতিরই অংশ।’

🔹 সংগৃহীত সূত্র: মেহের নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০