পরীক্ষামূলক
LIVE TV

কবে জানা যাবে ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। সালমান খান প্রধান চরিত্রে অভিনয় করায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বলিউড হাঙ্গামা একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। টিজার প্রকাশের পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মুক্তির তারিখ জানার আগ্রহ বাড়ে। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির মুক্তির তারিখ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। সিনেমাটির নির্মাতা এ বিষয়ে নিশ্চিত করেছেন। তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্চের ২৮, ২৯ বা ৩০ তারিখের মধ্যে যেকোনো একদিন সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে নির্দিষ্ট তারিখ আগামী শুক্রবার ঘোষণা করা হবে। এ ছাড়া, মুক্তির আগে সিনেমার তৃতীয় গানও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও কাজল আগারওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন যোশী এবং প্রতীক বাব্বরের মতো শিল্পীরা এই সিনেমায় অংশ নিয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন এআর মুরুগাদস।

Facebook Comments Box

মন্তব্য করুন