RCTV Logo বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

“আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি”—কাজলের আবেগঘন শ্রদ্ধা দেব মুখার্জিকে

বলিউড অভিনেত্রী কাজলের কাকা ছিলেন দেব মুখার্জি। শুধু পরিবারের একজন সদস্যই নন, তিনি মুখার্জি পরিবারের দুর্গাপূজার অন্যতম মধ্যমণিও ছিলেন। শুক্রবার (৮৩ বছর বয়সে) ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দেব মুখার্জি ছিলেন কাজল ও রানি মুখার্জির ছায়াসঙ্গী। প্রতি বছর পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। তবে একসময় কাজলের সঙ্গে তার কিছু ভিডিও নিয়ে নেটপাড়ায় বিতর্ক তৈরি হয়। নিন্দুকদের দাবি ছিল, তিনি সব নারীকেই অতিরিক্ত স্পর্শ করে কথা বলতেন। যদিও পরিবারের ঘনিষ্ঠজনদের কাছে তিনি বরাবরই ছিলেন শ্রদ্ধার পাত্র।

প্রিয় কাকার প্রয়াণে শোকাহত কাজল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন—

“প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সবাইকেই দেখতে সুন্দর লাগে। কিন্তু ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব, মনে রাখব, প্রতিদিন তোমার অভাব অনুভব করব।”

তিনি আরও লেখেন—

“কাউকে খুব ভালোবাসলে, তার বিনিময়ে আমরা শোক পাই। এই শোক কখনোই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।”

দেব মুখার্জির শেষকৃত্যে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—

  • রণবীর কাপুর ও আলিয়া ভাট
  • হৃতিক রোশন
  • সেলিম খান
  • করণ জোহর
  • অনিল কাপুর
  • ললিত পণ্ডিত, কিরণ রাও ও জয়া বচ্চন

দেব মুখার্জির প্রয়াণে বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। তার অবদান ও উপস্থিতি পরিবারের সদস্যদের পাশাপাশি অনুরাগীরাও গভীরভাবে অনুভব করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০